• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক বাচ্চুর ওপর হামলার প্রতিবাদে গাজীপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ৫ বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী বাউফলের পিআইও মোস্তফা মাইদুল মোর্শেদ মুরাদ বদলি; জনপ্রতিনিধিদের আনন্দ উল্লাস আজ রাতে হজ ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার প্রচেষ্টায় কাতারে পাকিস্তানের প্রধানমন্ত্রী শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর : শিক্ষামন্ত্রী ঢাকা প্রেস ক্লাবের উদ্যোগে দিনব্যাপী বাংলা শুভ নববর্ষ উদযাপিত সিলেটে পৃথক বর্ষবরণ উৎসবে শ্রমমন্ত্রী : বাংলা নববর্ষে ঐক্য, সম্প্রীতি ও সংস্কৃতির বিকাশে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন্সে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ উদযাপন রেলওয়ে মহাপরিচালকের বিরুদ্ধে অপপ্রচার : ‘মাস্টারমাইন্ড’ সেই দুর্নীতিবাজ কর্মকর্তা
নিয়োগ বিজ্ঞপ্তি
স্বাগতম আমাদের অনলাইন নিউজ পোটাল  "Sonalivor" সত্য প্রকাশে আপোষহীন....... সারা দেশ ব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে, হটলাইন - 01833-133149

সাংবাদিক বাচ্চুর ওপর হামলার প্রতিবাদে গাজীপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

Reporter Name / ৩১ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

কামাল খান, নিজস্ব প্রতিনিধি : গাজীপুরে সাংবাদিক মোসলেহ উদ্দিন বাচ্চুর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও জেলা প্রশাসক কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা ১১টায় গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটকের সামনে গাজীপুর সেন্ট্রাল প্রেসক্লাবের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, একজন পেশাদার সাংবাদিকের ওপর এ ধরণের বর্বরোচিত হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; এটি স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের অধিকার এবং গণমাধ্যমের নিরাপত্তার ওপর সরাসরি আঘাত। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার, ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং আহত সাংবাদিকের সর্বোচ্চ চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

বক্তারা আরও বলেন, দেশে সাংবাদিকদের ওপর ধারাবাহিক হামলা গণতন্ত্র ও আইনের শাসনের জন্য গুরুতর হুমকি। তাই সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর ও স্থায়ী পদক্ষেপ গ্রহণ এখন সময়ের দাবি। এই ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত সকল সাংবাদিক সংগঠনকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেয়া হয়।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন গাজীপুর সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি মো. আব্দুল ওয়াহাব রিংকু, ঢাকা প্রেসক্লাবের অর্থ সম্পাদক এম নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এম এইচ মাহফুজ, টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. কালিমুল্লাহ ইকবাল, সোসাইটি অব জাতীয় গনমাধ্যম কমিশনের কেন্দ্রীয় সভাপতি এ কে এম আজিজুল হক, সাধারণ সম্পাদক মো. মনির হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক কামাল খান, কেন্দ্রীয় সদস্য মামুন আহমেদ ফিরোজসহ স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গাজীপুর সদর উপজেলার জয়দেবপুর থানাধীন মির্জাপুর ইউনিয়নের বি.কে বাড়ি এলাকায় ঢাকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন বাচ্চুর ওপর স্থানীয় সন্ত্রাসী বাহিনী পূর্বপরিকল্পিতভাবে হাতুড়ি ও লাঠিসোঁটা দিয়ে হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন এবং তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category